পৃথিবীর বিভিন্ন বায়ু চাপ বলয় সম্পর্কে আলোচনা | madhyomik suggestions2021
পৃথিবীর বিভিন্ন বায়ুচাপ বলয় পৃথিবীর আকারের জন্য ও আবর্তন গতির জন্য বিভিন্ন বায়ুচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। যে বিশাল বায়ুর চাদর পৃথিবীকে ঘিরে রেখেছে, সেই বায়ুর চাপ পৃথিবীর সর্বত্র সমান নয়। বায়ুর এই চাপের পার্থক্যের উপর নির্ভর করে সমস্ত পৃথিবীর বায়ুচাপ কে কয়েকটি বলয়ে ভাগ করা যায়। পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত তিনটি নিম্ন চাপ ও চারটি উচ্চ চাপ বলয় অবস্থান করে। পৃথিবীর দুই মেরু অঞ্চলে উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ - এই প্রশ্নটির উত্তর এর জন্য এখানে ক্লিক করো। নিরক্ষীয় নিম্নচাপ বলয় নিরক্ষ রেখার উভয় দিকে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অখাংশের মধ্যে সারা বছর বায়ুর চাপ খুব কম থাকে, তাই এই অঞ্চলকে নিরক্ষীয় নিম্নচাপ বলয় বলা হয়। DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE নিরক্ষীয় নিম্নচাপ বলয় সৃষ্টির কারণ - নিরক্ষরেখার উভয় দিকে 5 থেকে 10 ডিগ্রি অখাংশের মধ্যে সূর্য লম্ব ভাবে কিরণ দেবার ফলে সারা বছর এই অঞ্চলের বায়ু উষ্ণ ও হালকা থাকে। এই হালকা বায়ু ওপর...