অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য | Difference Latitude Longitude | Educostudy
পৃথিবীর উপর কল্পিত একাধিক রেখা কল্পনা করা হয়েছে বা টানা হয়েছে এদেরকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায়, প্রথম অক্ষরেখা এবং দ্বিতীয় দ্রাঘিমারেখা । পৃথিবীর কোনো স্থান নির্ণয় করতে গেলে আমাদের প্রয়োজন হয় দুই প্রকার কাল্পনিক রেখার। এই দুই প্রকার কাল্পনিক রেখা হলো - অক্ষরেখা ও দ্রাঘিমারেখা । এখানে অক্ষরেখা এবং দ্রাঘিমারেখা সম্পর্কে বিস্তৃতভাবে আলোচনা করা হলো। অক্ষরেখা কাকে বলে নিরক্ষরেখার উভয় দিকে সমান্তরাল ভাবে প্রতি 1° অন্তর মোট 178 টি কাল্পনিক বৃত্তাকার রেখা পৃথিবীকে ঘিরে আছে। এই প্রত্যেকটি রেখাকে বলা হয় অক্ষরেখা । পৃথিবীর কয়েকটি গুরুত্বপূর্ণ অক্ষরেখা হলো নিরক্ষরেখা বা বিষুবরেখা , কর্কটক্রান্তি, মকরক্রান্তি , সুমেরু বৃত্ত ও কুমেরু বৃত্ত রেখা। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য গুরুত্ব ও পার্থক্য অক্ষরেখার বৈশিষ্ট্য 1) একই অখাংশ বিশিষ্ট্য রেখাকে অক্ষরেখা বলে।...