ভাত গল্পের বড় প্রশ্ন উত্তর 2024 | দ্বাদশ শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর | Bhat Golper Proshna Uttor | HS Bengali suggestion
দ্বাদশ শ্রেণীর মহাশ্বেতা দেবীর ভাত গল্পটি একটি গুরুত্বপূর্ণ গল্প, প্রায় প্রতিবছর পরীক্ষাতে ভাত গল্পের বড় প্রশ্ন ও উত্তর লিখতে আসে। কিন্তু যে সকল প্রশ্ন গুলি পরীক্ষাতে বারবার আসে সেই বিষয়গুলো বাদ দিয়ে আমরা অন্য প্রশ্নগুলির পড়ি, এই কারণে আমাদের সমস্যা সৃষ্টি হয়। কিন্তু ভাত গল্পের যে সকল বড় প্রশ্ন ও উত্তর আমাদের পড়া উচিত বা পড়তে হবে সেগুলি সম্পর্কে আজ এখানে আমি আলোচনা করব সুতরাং দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের ভাত গল্পের বড় প্রশ্ন গুলি তোমরা এখান থেকেই পেয়ে যাবে। বড়ো প্রশ্ন ও উত্তর নিচে লেখা আছে।। ভাত গল্পের প্রেক্ষাপট: মহাশ্বেতা দেবীর ভাত গল্পের প্রেক্ষাপট রচিত হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে সুন্দরবনের বাদা অঞ্চলের অন্ত্যজ শ্রেণীর মানুষের জীবনযাত্রা নিয়ে। মানুষের দৈনিক বা দৈনন্দিন জীবন কত কঠিনতম পরিস্থিতিতে পৌঁছালে সুন্দর জীবনকে এক মুহূর্তে বিলীন করতে পারে গল্পটি তার একমাত্র প্রতিচ্ছবি। আমরা সাহিত্যিক মহাশ্বেতা দেবীর বিভিন্ন গল্পগুলিতে বাংলার অন্ত্যজ শ্রেণীর জীবনযাত্রার বিভিন্ন টানাপোড়েনের কাহিনী জানতে...