বৈষ্ণব পদাবলী সাহিত্যে ‘প্রার্থনা’ কি ? বৈষ্ণব পদাবলী সাহিত্যে প্রার্থনা পর্যায়ের শ্রেষ্ঠ কবি - pdf
বৈষ্ণব পদাবলীতে প্রার্থনা পর্যায় যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায়ে থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রী লেভেল এ প্রশ্ন হয়ে থাকে। বৈষ্ণব পদাবলীতে প্রার্থনা পর্যায় শ্রেষ্ঠ কবি সম্পর্কে এখানে আমরা আলোচনা করলাম। বৈষ্ণব পদাবলী সাহিত্যে ‘প্রার্থনা’ কি ? বৈষ্ণব পদাবলী সাহিত্যে ‘ প্রার্থনা ’ হল ব্যক্তি চরিত্রের স্বরূপ নির্ণয়ের প্রয়াস। এগুলি আত্মকথনমূলক পদ। ‘ প্রার্থনা ’ শীর্ষক পর্যায় নানা দিক থেকে একটি উল্লেখযোগ্য বিশিষ্ট রসপর্যায়। প্রধানত ভক্তিরস এই পর্যায়ের মূল বৈশিষ্ট্য। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় রসশাস্ত্র অনুযায়ী পঞ্চরসের তত্ত্ব স্বীকার করলেও বাস্তবে তাঁদের ‘ দাস্যভাব ’ এর প্রতি অনীহা দেখা যায়। দাসভাবে ভগবানকে প্রভুরূপে উপাসনা করা হয়, অতএব এই ভাবের উপাসনায় ভগবানের ঐশ্বর্য রূপই প্রকটিত হয়। Educostudy.in/প্রার্থনা কিন্তু গৌড়ীয় বৈষ্ণবগণ মূলত মধুর রসের সাধক বলেই তাঁরা ভগবানের ঐশ্বর্যভাবকে কখনো কামনা-বাসনা বিসর্জন দিয়ে ভক্ত একান্ত নিষ্ঠায় তাঁর কাছে আত্মসমর্পন করে থাকেন এবং মুক্তির কামনা প্রকাশ করেন। ভক্ত এবং ভগবানের মধ্যে এরূপ অবস্থার মধ্যেই...