What is Forgetting ? বিস্তৃতি কি ? বিস্মৃতির কারণ ( Cause of Forgetting )
স্মৃতির মতো বিস্তৃতিও Forgetting , আমাদের জীবনের অপরিহার্য অঙ্গ। যখন কোন সংরক্ষিত তথ্য প্রয়োজনের সময় উদ্ধার করতে ব্যর্থ হই তখন আমরা বলি ভুলে গেছি বা মনে নেই। কখনো পরে একসময় মনে পড়লে বলি তখন ভুলে গেছিলাম কিন্তু এখন মনে পড়েছে। এর থেকে বোঝা যায় যে এই স্মৃতি বিস্মৃতি বিষয়টি অনেকটা সামরিক আবার এমন অনেক তথ্য থাকে যা চিরদিনের জন্য আমাদের মন থেকে হারিয়ে যায়। আমাদের স্মৃতি কোনো না কোনো কারণে যদি সামরিক বা চিরস্থায়ী ভাবে লোপ পায় তখন তাকে বলে বিস্তৃতি ( Forgetting ) অর্থাৎ স্মৃতির লোপ পাওয়ার ঘটনাকে বলে বিস্মৃতি। বিস্মৃতির কারণ ( Cause of Forgetting ) অন্তরায় : অন্তরা হলো বাধা কোনো একটি বিষয়ে যখন অপরের বিষয়ের সংরক্ষণে বাধা হয়ে দাঁড়ায় তখন তাকে বলা হয় অন্তরায়। স্মরণ এর ক্ষেত্রেও এই বাধা হতে পারে একটি নাম মনে করতে চাই কিন্তু বারবার অন্য কোন নাম মনে পড়ছে এরকম ঘটনা আমাদের সঙ্গে প্রায়ই ঘটে। যখন একটি বিষয় সংরক্ষণ এর পরপরই আরেকটি বিষয় সংরক্ষণ করতে হয় তখন প্রথমটির সংরক্ষণ দুর্বল হয়ে পড়ে এবং শেষ পর্য...