স্বনিম বা ধ্বনিমূল এর স্বাতন্ত্র্যসূচক বৈশিষ্ট্য উদাহরণসহ আলোচনা করো।
দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের একটি বড় অধ্যায় হলো ভাষাতত্ত্ব বা ভাষাবিজ্ঞান এই অধ্যায়ের একটি ছোট পর্ব হলো ধ্বনিতত্ত্ব অর্থাৎ এই পর্বে বাংলা ভাষার বিভিন্ন ধ্বনি সৃষ্টি, বিকাশ, তার ব্যবহার ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্ন গুলি উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেই সকল প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করা হলো। তোমরা এগুলো নোট আকারে নিজের মতো করে লিখে নিতে পারো এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। Educostudy.in স্বনিম বা ধ্বনিমূল এর স্বাতন্ত্র্যসূচক বৈশিষ্ট্য উদাহরণসহ আলোচনা করো। কিছু ক্ষেত্রে আমরা দেখি দুটি আলাদা আলাদা ধ্বনির উচ্চারণ গত দিক থেকে মিল থাকে। কিন্তু কোন এক সামান্যতম দিক থেকে দুটির মধ্যে একটি পার্থক্য সৃষ্টি হয় যে পার্থক্যের জন্য ধ্বনি গুলো আলাদা আলাদাভাবে অর্থ প্রকাশ করে। ধ্বনি গুলির এই মৌলিক পার্থক্যের বিশেষ রূপটি হলো ধ্বনির স্বাতন্ত্র্যসূচক বৈশিষ্ট্য বা স্বনিম । বাংলা বর্ণমালায় যেমন ব ও ভ এই শব্দ দুটির যদি পার্থক্য বি...